২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কিশোরী হত্যার দায়ে চার জনের যাবজ্জীবন

চট্টগ্রামে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার দায়ে চার যুবককে যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2008, 04:11 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার দায়ে চার যুবককে যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার বিকেলে চট্টগ্রামের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ শরিফ উদ্দিন আহমদ এ রায় দেন। দণ্ডাদেশ প্রাপ্তদের মধ্যে খায়রুল ইসলাম যুবরাজ কারাগারে রয়েছেন। বাকি তিন আসামি জামসেদ আলম সম্রাট, জসিম উদ্দিন ও আনোয়ার হোসেন পলাতক। রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০০১ সালের ১৮ জানুয়ারি মীরেরসরাই উপজেলার আজম নগর গ্রামে এক মুক্তিযোদ্ধার মেয়েকে ধর্ষণের পর হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেয়।" ২০০৪ সালের ২৮ জুলাই আসামিদের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএআর/জেকে/২২০০ ঘ.