২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমনা এক্সচেঞ্জের ৩০০ টেলিফোন বিকল

বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগে রমনা টেলিফোন এক্সচেঞ্জের ৩০০ টেলিফোন বিকল হয়ে পড়েছে। এছাড়া সংযোগ তার (কেবল) চুরির কারণে গুলশান টেলিফোন এক্সচেঞ্জের প্রায় ১২০০ টেলিফোন সংযোগ বিকল হয়ে আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2008, 01:26 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগে রমনা টেলিফোন এক্সচেঞ্জের ৩০০ টেলিফোন বিকল হয়ে পড়েছে। এছাড়া সংযোগ তার (কেবল) চুরির কারণে গুলশান টেলিফোন এক্সচেঞ্জের প্রায় ১২০০ টেলিফোন সংযোগ বিকল হয়ে আছে। বুধবার বাংলাদেশ টেলিকমিউনিকেশসন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে রমনা এক্সচেঞ্জের আওতাধীন টিকাটুলী মোড়ে টেলিফোন কেবিনেটে আগুন লাগার কারণে ৩০০ টেলিফোন সংযোগ বিকল হয়ে পড়ে। টেলিফোনগুলো চালু করার কাজ শুরু হয়েছে। কয়েকদিনের মধ্যেই চালু করা সম্ভব হবে। এছাড়া কেবল্ চুরির কারণে গুলশান টেলিফোন এক্সচেঞ্জের প্রায় ১৮০০ টেলিফোন সংযোগ বিকল হয়ে পড়েছিল। এরমধ্যে ৬০০টি সংযোগ চালু করা হয়েছে। বাকি ১২০০ টেলিফোন চালু করার কাজ চলছে। এসব টেলিফোনও দ্রত চালু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এমএইচবি/১৯২১ ঘ.