২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদার দাবিতে অধ্যক্ষকে মারধর: হবিগঞ্জে বিএনপি নেতা গ্রেপ্তার

চাঁদার দাবিতে এক মাদ্রাসার অধ্যক্ষকে মারধর করার অভিযোগে হবিগঞ্জে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2008, 09:44 AM

Updated : 26 Aug 2022, 02:29 PM

হবিগঞ্জ, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদার দাবিতে এক মাদ্রাসার অধ্যক্ষকে মারধর করার অভিযোগে হবিগঞ্জে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। হবিগঞ্জ পৌর বিএনপির সহসভাপতি আবুল হাশেমকে বুধবার দুপুরে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র। হাশেমের সঙ্গে তার ভাই আব্দুল মোতালেবকেও গ্রেপ্তার করা হয়েছে। ওসি নির্মল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শহরের উমেদনগর শাহজালাল মাদ্রাসার অধ্যক্ষের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে হাশেম ও মোতালেবকে তাদের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।" অধ্যক্ষ মহিউদ্দিন পুলিশের কাছে লিখিত অভিযোগে বলেন, "হাশেম ও মোতালেব তার কাছে চাঁদা চেয়ে আসছিল। দাবি অনুযায়ী চাঁদা না দেওয়ায় বুধবার সকালে ওই দুই জন তাকে মারধর করে।" হাশেম ও মোতালেবের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানায়। আবুল হাশেম হবিগঞ্জ পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩৫ ঘ.