২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙন রোধে ব্যবস্থা চেয়ে ভোলার মনপুরায় 'দোকান বন্ধ' কর্মসূচি

মেঘনার ভাঙন থেকে ভোলার দ্বীপ উপজেলা মনপুরাকে রক্ষার দাবিতে বুধবার ছয় ঘণ্টা দোকান-পাট বন্ধ রাখার কর্মসূচি পালন করছে ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2008, 08:14 AM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ভোলা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনার ভাঙন থেকে ভোলার দ্বীপ উপজেলা মনপুরাকে রক্ষার দাবিতে বুধবার ছয় ঘণ্টা দোকান-পাট বন্ধ রাখার কর্মসূচি পালন করছে ব্যবসায়ীরা। উপজেলার ১৬টি বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান সকাল ১০টা বন্ধ রয়েছে। বিকাল ৪টা পর্যন্ত কর্মসূচি চলবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। হাজিরহাট বাজারের ব্যবসায়ী সেলিম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে ১৬টি বাজারের সব ব্যবসায়ীরা এ কর্মসূচি পালন করছেন।" মনপুরা নদী ভাঙন প্রতিরোধ কমিটির সভাপতি মাহবুবুল ইসলাম শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেঘনার অব্যাহত ভাঙনে গত তিন মাসে উপজেলার অন্তত পাঁচ কিলোমিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়েছে।" ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩০১ ঘ.