২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিবিয়ানায় বিদ্যুৎ কেন্দ্রের প্রস্তাব পুনর্মূল্যায়নের নির্দেশ

বেসরকারি খাতে হবিগঞ্জের বিবিয়ানাতে ৪৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাব ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2008, 05:55 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি খাতে হবিগঞ্জের বিবিয়ানাতে ৪৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাব ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছে। মঙ্গলবার বিকলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম তামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি বিবিয়ানায় বেসরকারি উদ্যোগে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাব পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছে। এছাড়া বৈঠকে মালয়েশিয়া থেকে জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন করেছে বলে তিনি জানান। বিদ্যুৎ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপদেষ্টা পরিষদ কমিটি দরপ্রস্তাব দাখিলকারী পাওয়াটেক কনসোর্টিয়ামের প্রস্তাবিত মূল্য পূনর্মূল্যায়ন করতে বলেছে। পাওয়ারটেক প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুতের জন্য গড়ে ৪ দশমিক ৫৩ মার্কিন সেন্ট বা প্রায় ৩ টাকা ১৫ পয়সা দাম প্রস্তাব করেছিল। বিবিয়ানা ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য প্রাথমিকভাবে ৪টি প্রতিষ্ঠানকে কারিগরিভাবে নির্বাচিত করা হয়। এর মধ্যে কেবল পাওয়ারটেক কসসোর্টিয়াম চূড়ান্ত পর্যায়ে দরপ্রস্তাব দেয়। কনসোটিয়ামের অপর দুই অংশীদার হচ্ছে দক্ষিণ কোরিয়ার সরকারি প্রতিষ্ঠান কোরিয়ান ইলেক্টিক পাওয়ার কোম্পানি (কেফকো) এবং জার্মানির সিমেন্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএইচবি/২৩৪৬ ঘ.