ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্গোৎসবের মহাঅষ্টমীতে মঙ্গলবার কুমারী পূজায় রাজধানীর রামকৃষ্ণ মিশনে পুণ্যার্থীদের ঢল নামে।
সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এখানে কুমারী পূজা হয়।
এবার কুমারী দেবীরূপে মণ্ডপে অধিষ্ঠিত হয়েছিলেন আরামবাগ মডেল স্কুলের নার্সারির ছাত্রী ছয় বছরের রচিতা চক্রবর্তী; তার শাস্ত্রীয় নাম উমা। উমা দূর্গারই আরেকটি নাম।
কুমারী পূজা পরিচালনা করেন রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী অক্ষরানন্দ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কুুমারী পূজা মানে স্বয়ং মাকে পূজা করা। মানুষের মধ্যেই দেবত্বের শক্তি বিকশিত হয়।"
পূজিত হওয়ার প্রতিক্রিয়ায় রচিতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, "আমার অনেক ভালো লেগেছে।"
এদিন রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপের আশপাশে তিল ধারণের ঠাঁই ছিল না। ভোর থেকেই সনাতন ধর্মালম্বীরা জড়ো হন মণ্ডপে। কুমারী পূজাশেষে পুষ্পাঞ্জলি ও প্রার্থনায় অংশ নেন তারা।
দুর্গোৎসবে মহাঅষ্টমীর রাতে সন্ধি পূজা হবে।
আনন্দময়ী দেবীর বোধনের মধ্য দিয়ে গত রোববার সন্ধ্যায় শুরু হয় সনাতন ধর্মাবলম্বী বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। অষ্টমীর পর বুধবার হবে নবমী পূজা। বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ শারদীয় উৎসব।
দেশে এবার ২২ হাজার মণ্ডপে পূজা হচ্ছে বলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমচন্দ্র ভৌমিক জানিয়েছেন। ঢাকা মহানগরীতে এবার ১৬৫টি মণ্ডপে পূজা হচ্ছে।
দুর্গাপূজা নির্বিঘ
bdnews24