২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নার মৃত্যু: বিচার বিভাগীয় তদন্ত ৩০ অক্টোবর শুরু

চিত্রনায়ক মান্নার মৃত্যুর কারণ খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত শুরু হবে আগামী ৩০ অক্টোবর। গত ১৭ ফেব্র"য়ারি গুলশানের ইউনাইটেড হাসপাতালে মারা যান এসএম আসলাম তালুকদার, যিনি মান্না নামেই পরিচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2008, 11:48 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিত্রনায়ক মান্নার মৃত্যুর কারণ খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত শুরু হবে আগামী ৩০ অক্টোবর। গত ১৭ ফেব্র"য়ারি গুলশানের ইউনাইটেড হাসপাতালে মারা যান এসএম আসলাম তালুকদার, যিনি মান্না নামেই পরিচিত। মান্নার স্বজনদের অভিযোগ, চিকিৎসায় অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সাত মাস পর গত ১৭ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে প্রয়াতের স্ত্রীর বড় ভাই রেজা কাদের একটি মামলা করেন। এতে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ এবং ছয় চিকিৎসককে আসামি করা হয়। মামলার দিনই মহানগর হাকিম সাইফুর রহমান সিদ্দিক মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়। ২৯ সেপ্টেম্বর তদন্ত শুরুর দিনও ধার্য করে আদালত। তবে আদালতের ব্যস্ততার কারণে ওই দিন তদন্ত শুরু না হওয়ায় ৩০ অক্টোবর নতুন তারিখ দেওয়া হয়েছে। বাদির আইনজীবী ব্যারিস্টার খন্দকার মুশফিকুল হুদা রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২৯ সেপ্টেম্বর বাদি ও সাক্ষীরা আদালতে হাজির হলেও বিচারক অন্য মামলায় ব্যস্ত থাকায় বিচার বিভাগীয় তদন্ত শুরু করা যায়নি। তবে সামনের ধার্য তারিখে অবশ্যই আদালত এ তদন্ত শুরু করবে।" মামলার আরজিতে বলা হয়, মান্না হৃৎপিণ্ডে ব্যথা অনুভব করে গত ১৭ ফেব্র"য়ারি ভোররাতে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তবে ভর্তির পর সংশ্লিষ্ট চিকিৎসক পাওয়া যায়নি। সকাল ৯টায় চিকিৎসকরা হাসপাতালে আসেন। মান্না হৃদরোগের সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা অ্যাকিউটমায়ো কারডিয়াক ইনফারশনাল অ্যাটাক এর শিকার হয়েছিলেন। চিকিৎসাশাস্ত্র অনুযায়ী, দেড় ঘণ্টার মধ্যে হৃদরোগের এ অবস্থায় নির্দিষ্ট ইনজেকশন অথবা অলটারনেটিভ এনজিওপ্লাস্টি করার নিয়ম রয়েছে। অথচ হাসপাতালে ভর্তি হওয়ার পাঁচ ঘণ্টা পর চিকিৎসকরা মান্নাকে দেখতে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এমআই/১৭৪৮ ঘ.