জামালপুর, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঝাউডাঙ্গা গ্রামে আসামি ধরতে গিয়ে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে ১০ পুলিশ সদস্য আহত হয়েছে। ওই সময় তিন গ্রামবাসীও আহত হয়।
রোববার ভোররাতে ওই সংঘর্ষ হয় বলে জানিয়েছেন দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।
এর দুই দিন আগেই ওই জেলার বকশীগঞ্জে আসামি ধরতে গিয়ে গ্রামবাসীর হামলায় ১০ পুলিশ সদস্য আহত হন। ওই দিন পুলিশের দুটি মোবাইল সেটও খোয়া যায়।
ওসি কামাল সাংবাদিকদের বলেন, "রাত সাড়ে ৩টার দিকে ঝাউডাঙ্গা গ্রামে একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি পাররাম-রামপুর ইউপি চেয়ারম্যান ইনছার আলীর বড় ভাই আনছার আলীসহ তিন জনকে গ্রেপ্তার করে পুলিশের একটি দল। তারা ফেরার পথে গ্রামের লোকজন 'ডাকাত-ডাকাত' চিৎকার দিয়ে পুলিশের ওপর হামলা চালায়।"
গ্রামবাসীর হামলায় ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে ওসি জানান। তবে তাদের পরিচয় জানাননি তিনি।
এদিকে পুলিশের হামলায় রহিদ, ফজিল ও ফুলু নামে তিন জন আহত হয়েছেন। তাদের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহতদের স্বজনরা অভিযোগ করেছে, পুলিশ গ্রামবাসীদের ওপর গুলি চালায়।
তবে এ বিষয়ে ওসি কামাল হোসেন বলেন, "হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"
এদিকে সংঘর্ষের পর গ্রেপ্তার আতঙ্কে গ্রামের অনেক পুরুষ আত্মগোপন করেছেন বলে স্থানীয়রা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১৩ ঘ.
এ সময় তারা ডাকাত ডাকাত বলে চিৎকার করলে গ্রামের লোকজন এসে পুলিশের উপর হামলা করে। এ সময় ১০পুলিশ আহত হলে পুলিশও গুলি ছুড়ে।
ওয়ারেন্টি আসামী ধরাকে কেন্দ্র করে পুলিশ ও গ্রামবাসীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এসময় পুলিশের গুলিতে ৩ ব্যক্তি আহত এবং গ্রামবাসীর হামলায় ১০ পুলিশ আহত হয়েছে।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানায়, রোববার রাত সাড়ে ৩টায় ওই গ্রামে ওয়ারেন্টি আসামী পাররাম-রামপুর ইউপি চেয়ারম্যান ইনছার আলীর বড়ভাই আনছার আলীসহ ৩ আসামীকে গ্রেপ্তার করে।
এ সময় তারা ডাকাত ডাকাত বলে চিৎকার করলে গ্রামের লোকজন এসে পুলিশের উপর হামলা করে। এ সময় ১০পুলিশ আহত হলে পুলিশও গুলি ছুড়ে।
এ সময় পুলিশে গুলিতে রহিদ, ফজিল ও ফুলু নামে ৩ জন আহত হয়। আহতদের বকশিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রায় দেড়ঘন্টা ব্যাপী এ ঘটনায় সীমান্তবর্তী ওই গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জামালপুরে আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আহত পাঁচ
জামালপুর, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকশিগঞ্জের নামাপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দারা আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালালে পাঁচ পুলিশ আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। হামলার সময় পুলিশের দুটি মোবাইল ফোন সেট খোয়া গেছে।
আহতরা হলেন- সহকারী উপ-পরিদর্শক ফারুকুল ইসলাম, কনস্টেবল আনোয়ার, রায়হান, জলিল ও হামিদ। তাদের বকশিগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত ফারুক এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় বানেছা নামের এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। অপর চার আসামির নাম জানা যায়নি।
বকশিগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, শুক্রবার গভীর রাতে নামাপাড়া থেকে একটি ডাকাতি মামলার আসামি মনির হোসেনকে গ্রেপ্তার করলে আসামিপক্ষের লোকজন পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং দেশী অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে। এ সময় পাঁচ পুলিশ আহত হন।
জামালপুরের পুলিশ সুপার খন্দকার গোলাম ফারুক বলেন, "ডাকাতি মামলার আসামি ধরার পর এলাকার লোকজন তাকে (আসামি) ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।"
bdnews24