২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌ মহড়ায় অংশ নিতে কাতার গেল 'খালিদ বিন ওয়ালিদ'

আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিতে গত বৃহস্পতিবার কাতারের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ খালিদ বিন ওয়ালিদ। আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার জানানো হয়, আগামী ১১ অক্টোবর থেকে 'এক্সারসাইজ ফেরোশাস ফ্যালকন' নামের এই মহড়া অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2008, 06:12 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিতে গত বৃহস্পতিবার কাতারের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ খালিদ বিন ওয়ালিদ। আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার জানানো হয়, আগামী ১১ অক্টোবর থেকে 'এক্সারসাইজ ফেরোশাস ফ্যালকন' নামের এই মহড়া অনুষ্ঠিত হবে। ১২ দিনব্যাপী এ মহড়ায় বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সৌদি আরব, পোল্যান্ডসহ বিশ্বের প্রায় ৪৯টি দেশের নৌবাহিনীর জাহাজ অংশ নেবে। জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম খালেদ ইকবালের নেতৃত্বে ৫৬ জন কর্মকর্তা ও ১৯৭ জন নাবিক এ মহড়ায় অংশ নিচ্ছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বাংলাদেশ নৌ বাহিনীতে সংযোজনের পর খালিদ বিন ওয়ালিদ এই প্রথম দেশের বাইরে যাচ্ছে। মহড়া শেষে জাহাজটি আগামী ৫ নভেম্বর ফিরবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/০০০২ ঘ.