২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আহত পাঁচ

বকশিগঞ্জের নামাপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দারা আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালালে পাঁচ পুলিশ আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। হামলার সময় পুলিশের দুটি মোবাইল ফোন সেট খোয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2008, 05:38 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

জামালপুর, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকশিগঞ্জের নামাপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দারা আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালালে পাঁচ পুলিশ আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। হামলার সময় পুলিশের দুটি মোবাইল ফোন সেট খোয়া গেছে। আহতরা হলেন- সহকারী উপ-পরিদর্শক ফারুকুল ইসলাম, কনস্টেবল আনোয়ার, রায়হান, জলিল ও হামিদ। তাদের বকশিগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ফারুক এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় বানেছা নামের এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। অপর চার আসামির নাম জানা যায়নি। বকশিগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, শুক্রবার গভীর রাতে নামাপাড়া থেকে একটি ডাকাতি মামলার আসামি মনির হোসেনকে গ্রেপ্তার করলে আসামিপক্ষের লোকজন পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং দেশী অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে। এ সময় পাঁচ পুলিশ আহত হন। জামালপুরের পুলিশ সুপার খন্দকার গোলাম ফারুক বলেন, "ডাকাতি মামলার আসামি ধরার পর এলাকার লোকজন তাকে (আসামি) ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৩০ ঘ.