২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের সংস্কারে বাংলাদেশ সমর্থন দিয়ে যাবে: পররাষ্ট্র উপদেষ্টা

উন্নয়নশীল দেশগুলোর আকাক্সক্ষার সঙ্গে সঙ্গতি রেখে জাতিসংঘের সংস্কার প্রচেষ্টায় বাংলাদেশ সক্রিয়ভাবে সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2008, 12:16 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, অক্টোবর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্নয়নশীল দেশগুলোর আকাক্সক্ষার সঙ্গে সঙ্গতি রেখে জাতিসংঘের সংস্কার প্রচেষ্টায় বাংলাদেশ সক্রিয়ভাবে সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী। জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৩ তম অধিবেশনের সভাপতি মিগুয়েল ডেসকোটো ব্রকমেনের সঙ্গে সাক্ষাতকালে শুক্রবার পররাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। শনিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। এতে বলা হয়, ব্রকমেন জাতিসংঘে বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করে যাওয়ার আশা প্রকাশ করেন। সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করার জন্য সাধারণ পরিষদের সভপাতিকে আমন্ত্রণ জানান পররাষ্ট্র উপদেষ্টা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৮০৫ ঘ.