২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরে রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হবে 'ঢাকার ৪০০ বছর'

আসছে ডিসেম্বরে রাষ্ট্রীয়ভাবে ঢাকার ৪০০ বছর পূর্তি উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। শুক্রবার শিশু একাডেমীতে 'ঢাকাবাসীর ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মিছিল ও র‌্যালি' উদ্বোধনের আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2008, 12:44 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসছে ডিসেম্বরে রাষ্ট্রীয়ভাবে ঢাকার ৪০০ বছর পূর্তি উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। শুক্রবার শিশু একাডেমীতে 'ঢাকাবাসীর ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মিছিল ও র‌্যালি' উদ্বোধনের আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, "সংস্কৃতি মন্ত্রণালয় এ ব্যাপারে একটি প্রস্তুতি কমিটি গঠন করেছে। ঈদের পর এই কমিটি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শুরু করবে।" ডিসেম্বরের শুরুতেই এ উৎসবের আয়োজন করা সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি। ঈদ আনন্দ মিছিল ও র‌্যালি উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "পূজা, মহররম, ঈদসহ সব উৎসবকেই অসা