২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দর নগরী সুনসান

ঈদের একদিন আগে বুধবার সকাল থেকেই বদলে গেছে বন্দরনগরী। প্রতিদিনের কোলাহল, যানজট যেন একদিনেই উধাও। বিপণিবিতান আর বাস টার্মিনালে কিছুটা ভিড় থাকলেও পুরো শহর প্রায় ফাঁকা। শহরজুড়ে সুনসান নীরবতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2008, 03:23 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

চট্টগ্রাম, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের একদিন আগে বুধবার সকাল থেকেই বদলে গেছে বন্দরনগরী। প্রতিদিনের কোলাহল, যানজট যেন একদিনেই উধাও। বিপণিবিতান আর বাস টার্মিনালে কিছুটা ভিড় থাকলেও পুরো শহর প্রায় ফাঁকা। শহরজুড়ে সুনসান নীরবতা। দূরপাল্লার যাত্রীরা গত বৃহস্পতিবার থেকে নগরী ছাড়লেও জেলার আশপাশের লোকজন শহর ছাড়তে শুরু করেছে মঙ্গলবার বিকেল থেকে। ঈদের দুদিন পর হিন্দুদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গা পূজা শুরু হবে বলে অনেকেই দীর্ঘ সময়ের জন্য নগরী ছেড়েছেন। বুধবার ঈদ হতে পারে এমন চিন্তা থেকে অধিকাংশ মানুষই প্রয়োজনীয় কেনাকাটা সেরে ফেলেছেন মঙ্গলবারের মধ্যে, তাই বাজার আর বিপণিবিতানগুলোতে ভিড় গত এক মাসের তুলনায় অনেক কম। তবে 'চাঁদ রাতে' কেনাকাটা জমে উঠবে বলেই প্রত্যাশা করছেন বিক্রেতারা। বুধবার সকাল থেকেই রাস্তায় যানবাহন চলাচল ছিল সীমিত। যারা ঈদে চট্টগ্রাম ছাড়েননি, পরিবারের সদস্যদের সঙ্গে অথবা টেলিভিশন দেখে অলস সময় কেটেছে তাদের অনেকেরই। সঙ্গে চলেছে হাসি-আনন্দের ঈদকে বরণ করে নেয়ার প্রস্তুতি। এদিকে, টানা চারদিনের বন্ধে ফাঁকা নগরীতে চুরি-ছিনতাই বেড়ে যাওয়ার আশঙ্কায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পাশাপাশি চলছে র‌্যাবের টহল। সিএমপি'র উপ কমিশনার (সদর) এ কে এম শহীদুর রহমান বলেন, "ছুটির সুযোগ নিয়ে কেউ যাতে নগরীর নিরাপত্তা বিঘি