২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহত্তম ঈদ জামায়াত শোলাকিয়ায়

প্রতিবারের মতো এবারও ঈদে দেশের বৃহত্তম জামাত হচ্ছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এলাকাবাসীর হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার শোলাকিয়া ময়দানে অনুষ্ঠিত হবে ১৮১তম ঈদের জামাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2008, 02:49 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

কিশোরগঞ্জ, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবারের মতো এবারও ঈদে দেশের বৃহত্তম জামাত হচ্ছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এলাকাবাসীর হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার শোলাকিয়া ময়দানে অনুষ্ঠিত হবে ১৮১তম ঈদের জামাত। সকাল ১০টায় এ জামাতে ইমামতি করবেন স্থানীয় বড় বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের সাইফুল্লাহ। ঈদগাহ মাঠ প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাহবুবুল হক জানান, সুষ্ঠুভাবে জামাত অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসন সব প্রস্তুতি শেষ করেছে। জনশ্র"তি বলে, ঈশা খাঁর ষষ্ঠ বংশধর দেওয়ান হয়বত খান বাহাদুর কিশোরগঞ্জে জমিদারি প্রতিষ্ঠার পর ১৮২৮ সালে জেলা শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে প্রায় সাত একর জমির উপর এ ঈদগাহ প্রতিষ্ঠা করেন। এ হিসাবে আসন্ন ঈদ-উল-ফিতরের ঈদের জামাতটি হবে ১৮১তম ঈদের জামাত। প্রথম অনুষ্ঠিত জামাতে সোয়া লাখ মুসল্লি অংশগ্রহণ করেন বলে মাঠের নাম হয় সোয়া লাখি মাঠ। ওই নাম সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়ে 'শোলাকিয়া' মাঠ নামে পরিচিতি পায়। বিশাল এই মাঠের মধ্যে কাতার রয়েছে মোট ২৬৫টি। প্রতি কাতারে পাঁচশ'র বেশি মুসল্লি নামাজে অংশ নিতে পারেন। সেই সঙ্গে মাঠের বাইরে আশপাশের বিরাট এলাকা জুড়ে ঈদের জামাতে অংশগ্রহণকারীর সংখ্যা সব মিলিয়ে আড়াই থেকে তিন লাখে পৌঁছায় বলে মাহবুবুল হক জানান। মাঠের সুনাম ও জনশ্র"তির কারণে দূর দূরান্তের জেলা থেকে মুসল্লিরা এ মাঠে ঈদের জামাতে অংশ নিতে আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২০৪৫ ঘ.