ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মুখ্য উপসহকারী পররাষ্ট্র সচিব ডোনাল্ড ক্যাম্প দু'দিনের সফরে রোববার বাংলাদেশে আসছেন।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ কথা জানানো হয়।
বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর ডোনাল্ড ক্যাম্প হলেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের সবচেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি বাংলাদেশ সফর করছেন।
সফরের সময় তিনি নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়ন নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবেন। এছাড়া, সুশীল সমাজ, রাজনৈতিক দল ও ব্যবসায়ী স
bdnews24