২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়ন সহযোগীরা জরুরি অবস্থা পছন্দ করছে না : ষ্টেফান ফ্রয়েন

ইউরোপিয়ান ইউনিয়নসহ বাংলাদেশের উন্নয়ন সহযোগীরা জরুরি অবস্থা পছন্দ করছে না বলে জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ষ্টেফান ফ্রয়েন। বুধবার বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে ইইউ'র রাষ্ট্রদূত সাংবাদিকদের এ কথা বলেন। যত দ্রুত সম্ভব সরকার জরুরি অবস্থা তুলে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2008, 09:29 AM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ইউরোপিয়ান ইউনিয়নসহ বাংলাদেশের উন্নয়ন সহযোগীরা জরুরি অবস্থা পছন্দ করছে না বলে জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ষ্টেফান ফ্রয়েন। বুধবার বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে ইইউ'র রাষ্ট্রদূত সাংবাদিকদের এ কথা বলেন। যত দ্রুত সম্ভব সরকার জরুরি অবস্থা তুলে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ ব্যাপারে প্রধান উপদেষ্টা তাদের কাছে একই ধরনের মনোভাব দেখিয়েছেন বলেও জানান তিনি। বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতের পর ষ্টেফান ফ্রয়েন বলেন, বর্তমানে বাংলাদেশে বেসরকারি বিনিয়োগের পরিবেশ খুব ভাল না। জনগণ দ্বিধাদ্বন্দ্বের ভেতর আছে। বিনিয়োগের জন্য প্রয়োজন পরিবেশ। বর্তমান সরকার এ পরিবেশ তৈরির চেষ্টা করে যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ হওয়াটা খুবই জরুরি মন্তব্য করে ইইউ রাষ্ট্রদূত বলেন, ইইউ মনে করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশন যেমন আলোচনা করছে, সরকারও একইভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে। এক প্রশ্নের উত্তরে তিনি জানান , তাদের বিশ্বাস রোড ম্যাপ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার একটি লক্ষ্য নিয়ে এগুচ্ছে। তার মধ্যে নির্বাচন হচ্ছে অন্যতম। ইইউ রাষ্ট্রদূত ষ্টেফান ফ্রয়েন এর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। বানিজ্য উপদেষ্টা বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের বড় পার্টনার। তাদের সঙ্গে আজকের আলোচনা ফলপ্রসু হয়েছে। কোন কোন খাত নিয়ে তারা কাজ করবে তা আলোচনা হয়েছে। হোসেন জিল্লুর আরো জানান , মন্ত্রণালয়গুলোর প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির ব্যাপারে ইইউ ভূমিকা রাখতে চায়। তাদের বাজারে বাংলাদেশের তৈরী পণ্য রপ্তনি করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শিক্ষা খাতে সহায়তার ব্যাপারে তারা আগ্রহ দেখিয়েছে। বিশেষ করে কারিগরী শিক্ষায় সহায়তা দেওয়ার ব্যাপারে তারা খুব আগ্রহী। জরুরি অবস্থা এবং বিনিয়োগের পরিবেশের ব্যাপারে কোন আলাপ হয়েছে কিনা জিজ্ঞাস করা হলে তিনি কোন মন্তব্য করেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/জিএনএ/১৫২৪ ঘ.