ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দুর্নীতির দায়ে সাবেক বিদ্যুৎ সচিব আনহ আখতার হোসেনকে ১০ বছরের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
স্বামীকে সহযোগিতার অপরাধে তার স্ত্রী নাজনীন আখতারকে তিন বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে নাজনীনকে আরও এক মাস কারাভোগ করতে হবে।
বুধবার এ রায় ঘোষণা করেন সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায়।
আখতার হোসেন কারাগারে আটক থাকলেও তার স্ত্রী নাজনীন আখতার পলাতক রয়েছেন। তার আটক বা আত্মসমর্পণের দিন থেকে এ সাজা কার্যকর হবে।
অবৈধ সব সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে আদালত।
গত ৩১ মার্চ আখতার দম্পতির বিরুদ্ধে কমিশনের সহকারি পরিচালক মাহাবুবুল আলম বাদি হয়ে উত্তরা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় বলা হয়, আসামি আখতার হোসেন মতার অপব্যবহার করে ২ কোটি ১৪ লাখ ৯২ হাজার ৮'শ ৯৫ টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জন করেছেন। একই সঙ্গে তিনি কমিশনের দাখিল করা সম্পত্তির বিবরণীতে ৭৯ লাখ ৭২ হাজার ৮'শ ৯৫ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। আর আসামিকে এ কাজে সহযোগিতা করেছেন তার স্ত্রী নাজনীন আখতার।
২৫ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশনে সম্পত্তির হিসাব দিয়ে ফিরে আসার পথে কমিশনের প্রধান ফটকের কাছে থেকে যৌথবাহিনীর সদস্যরা তাকে আটক করে।
বিশেষ জজ আদালতে গত ৯ অক্টোবর মামলাটির অভিযোগ গঠন করা হয়। স্যা নেওয়া শুরু হয় ১৭ অক্টোবর থেকে। রাষ্ট্রপে এ মামলায় ৪০ জন স্যা দেয়। ২১ জানুয়ারি রাষ্ট্র ও আসামি পরে যুক্তিতর্কের পর বিচারক রায় দেওয়ার এ দিন ধার্য করেন।
১৮ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশন দেশের ৫০ জন রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা ও অন্যান্যদের একটি তালিকা প্রকাশ করে ৭২ ঘন্টার মধ্যে তাদের নিজের ও স্ত্রী--সন্তানদের নামে থাকা স্থাবর--অস্থাবর সম্পত্তির হিসাব জমা দিতে বলে। ওই তালিকায় আখতার হোসেনের নামও ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমএ/১৪২০ ঘ.
bdnews24