চট্টগ্রাম, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর খুলশী থানার ফয়স লেকের আনসার ক্লাবের সামনে সোমবার রাতে আগুনে পাঁচটি দোকান পুড়েছে।
এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দমকল বাহিনী জানিয়েছে। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।
দমকল বাহিনীর আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের কর্মী বিধু ভূষণ শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত একটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর গাড়ি গিয়ে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, অগ্নিকাণ্ডে পাঁচ দোকানের প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১২১০ ঘ.
bdnews24