২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনএসআই পরিচালক প্রত্যাহার, যুগ্মসচিব পর্যায়ে রদবদল

এনএসআই এর পরিচালক, বিআইআইএসএস এর মহাপরিচালক ও যুগ্ম-সচিব পর্যায়ের ১০ কর্মকর্তার পদে সোমবার রদবদল আনা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এসব আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2008, 05:25 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এনএসআই এর পরিচালক, বিআইআইএসএস এর মহাপরিচালক ও যুগ্ম-সচিব পর্যায়ের ১০ কর্মকর্তার পদে সোমবার রদবদল আনা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এসব আদেশ দেয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার পরিচালক কমোডর এএসএম এ বাতেনকে প্রত্যাহার করে নৌ-বাহিনীতে তার আগের পদে ফেরত পাঠানো হয়েছে। সেনাবাহিনীর মেজর জেনারেল জীবন কানাই দাসকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এর মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে। যুগ্ম-সচিব পর্যায়ের ১০ কর্মকর্তার পদেও রদবদলের আদেশ দিয়েছে সংস্থাপন মন্ত্রণালয়। এর মধ্যে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) পরিচালক বিজন কান্তি সরকারকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে সংস্থাপন মন্ত্রণালয়ে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ নাসির উদ্দিন খানকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সুরাইয়া বেগমকে অর্থ বিভাগে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের যুগ্ম-প্রধান ডা. আনোয়ার হোসেন মুন্সিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে বদলি করা হয়েছে। ওএসডি যুগ্ম-সচিব আবুল হোসেনকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে, এএইচএম আফজাল হোসেনকে ধর্ম মন্ত্রণালয়ে, মমতাজ আল শাকুর আহমেদকে ট্যারিফ কমিশনের সদস্য এবং আতাউর রহমানকে পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব চৌধুরী মো. জিয়াউল হককে বনশিল্প উন্নয়ন সংস্থার (বিএফআইডিসি) পরিচালক ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ জাহাঙ্গীরকে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের যুগ্ম-প্রধান পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএআর/জেকে/এমএইচবি/২৩১১ ঘ.