২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বাসায় আগুন দিয়েছে দুস্কৃতকারীরা, পরিবারের অভিযোগ এটা পরিকল্পিত

নগরীর আগপাড়ায় রোববার মধ্যরাতে একটি হিন্দু পরিবারের বাসায় আগুন দিয়েছে দুস্কৃতকারীরা। উচ্ছেদের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বাসায় আগুন লাগানো হয়েছে বলে ওই পরিবার অভিযোগ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2008, 03:36 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

সিলেট, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর আগপাড়ায় রোববার মধ্যরাতে একটি হিন্দু পরিবারের বাসায় আগুন দিয়েছে দুস্কৃতকারীরা। উচ্ছেদের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বাসায় আগুন লাগানো হয়েছে বলে ওই পরিবার অভিযোগ করেছে। আগুন লাগানোর ঘটনায় পরিবারটি প্রতিবেশী সাফায়াত আলীসহ চারজনকে অভিযুক্ত করে সোমবার কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করে। তবে পুলিশ মামলা রেকর্ড করেনি। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ আগুন লাগানোর ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে তারা অভিযোগ পেয়েছেন। বিষয়টি আপোষ-নিষ্পত্তির চেষ্টা চলছে। স্থানীয়রা সাংবাদিকদের জানান, প্রায় ৫০ বছর ধরে আগপাড়ায় বসবাস করছেন সাবেক সরকারি কর্মকর্তা তপন মিত্রের পরিবার। তাদের (বাসা নং- মৌসুমি-৯৭) পাশে ওই এলাকার সাফায়াত আলী খান স