২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইএসপিআর এর সহকারী পরিচালক ও ছয় ইউএনও পদে রদবদল

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালকসহ ছয় উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে রোববার রদবল আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2008, 04:41 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালকসহ ছয় উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে রোববার রদবল আনা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ জারি করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক লে. কমান্ডার আশরাফ উদ্দীনকে নৌ-বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। ওই পদে নৌ-বাহিনীর লে. কমান্ডার সালাউদ্দিনকে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া সেনাবাহিনীর লে. কর্নেল সোহায়েল হোসেন খানকে মংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (যন্ত্র ও তড়িৎ) পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে। এদিকে ছয় উপজেলার নির্বাহী কর্মকর্তা পদে (ইউএনও) রদবদল আনা হয়েছে। চট্টগ্রামের বাঁশখালীর ইউএনও আবু ফজল মো. রাফি উদ্দিনকে ভোলার মনপুরায়, সাতক্ষীরা সদরের এএইচএম আবদুল করিমকে কুমিল্লার তিতাসে, মনপুরার আমিনুর রহমানকে চট্টগ্রামের বাঁশখালীতে, রংপুরের তারাগঞ্জের সাইফুল আলমকে নাটোরের বড়াইগ্রামে, সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত সিনিয়র সহকারী সচিব মিজানুর রহমানকে রংপুরের তারাগঞ্জে এবং কুমিল্লার তিতাসের মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়াকে সাতক্ষীরা সদরের ইউএনও হিসেবে বদলি করা হয়েছে। এ সংক্রান্ত সরকারি আদেশে বলা হয়েছে, ইউএনও'র দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালন করবেন। ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার ক্ষমতাও তাদের থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/২২১৫ ঘ. গুলশানের বাসভবনের দলের ত্রাণ তহবিলে অর্থ গ্রহণ অনুষ্ঠানে জিল