২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় ব্রাহ্মণবাড়িয়ায় চার জনের ফাঁসির আদেশ

একটি হত্যা মামলায় চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আদালত। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাদেকুল ইসলাম তালুকদার রোববার জনাকীর্ণ আদালতে এ রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2008, 08:37 AM

Updated : 26 Aug 2022, 01:16 PM

ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি হত্যা মামলায় চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আদালত। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাদেকুল ইসলাম তালুকদার রোববার জনাকীর্ণ আদালতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে, বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর গ্রামের কবীর, আলমগীর, ইমাম আলী ও রবিউল। ওই গ্রামের শামসুল হক বাবুলকে হত্যার দায়ে তাদের এ দণ্ড দেওয়া হয়। মামলার বিবরণে জানা যায়, পূর্ব শত্র"তার জের ধরে ২০০২ সালে বাঞ্ছারামপুরের মানিকপুর গ্রামের বাবুলকে হত্যা করা হয়। ঘটনার দিনই নিহত বাবুলের পরিবারের পক্ষ থেকে ১৭ জনকে আসামি করে বাঞ্ছারামপুর থানায় মামলা দায়ের করা হয়। তবে ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় রায়ে তাদের খালাস দেয় আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩১ ঘ.