২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে বার্ড ফ্লু আক্রান্ত খামার পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

প্রধান উপদেষ্টার পশুসম্পদ বিষয়ক বিশেষ সহকারী মানিকলাল সমদ্দার শুক্রবার বিকেলে নাটোরের গুরুদাসপুরের আনন্দনগরে বার্ড ফ্লু সংক্রমিত ভিলেজ চিকেন পোল্ট্রি ফার্ম পরিদর্শন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2008, 04:12 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

নাটোর, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টার পশুসম্পদ বিষয়ক বিশেষ সহকারী মানিকলাল সমদ্দার শুক্রবার বিকেলে নাটোরের গুরুদাসপুরের আনন্দনগরে বার্ড ফ্লু সংক্রমিত ভিলেজ চিকেন পোল্ট্রি ফার্ম পরিদর্শন করেছেন। সন্ধ্যায় তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খামার মালিক ও সংবাদ কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি ওই খামার মালিক আবুল কালাম আজাদসহ আশপাশের মালিকদের সঙ্গে কথা বলেন। আবুল কালাম আজাদ তার খামারের মুরগি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হওয়ার ঘটনার বিবরণ দেন। এ সময় তিনি জানান, বার্ড ফ্লুর সংক্রমণে তার ২৩ লাখ টাকা ক্ষতি হয়েছে। তিনি ক্ষতিপূরণের আবেদন জানান। বিশেষ সহকারী এ ব্যাপারে সাধ্যমত সহযোগিতার আশ্বাস দেন। গত মঙ্গলবার এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রমণে ভিলেজ চিকেন ফার্মের প্রায় সাড়ে আট হাজার মুরগি মারা যায়। মতবিনিময়কালে মানিকলাল সমদ্দার বার্ড ফ্লু আক্রমণ থেকে রক্ষা পেতে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন এবং পশু সম্পদ বিভাগকে বার্ড ফ্লুর ব্যাপারে স্থানীয় লোকজনকে সচেতন করে তোলার নির্দেশ দেন। এ ব্যাপারে তিনি প্রশাসনকেও সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসক এস এম এহসান কবীর, পুলিশ সুপার, জেলা পশু সম্পদ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২১৫৫ ঘ.