২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে বৈদ্যুতিক তার ও ট্রান্সফরমার চোরচক্রের চার সদস্য গ্রেপ্তার

জয়পুরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৈদ্যুতিক তার চুরির সরঞ্জামসহ চার চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা আন্তঃজেলা বৈদ্যুতিক তার ও ট্রান্সফরমার চোরচক্রের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2008, 03:30 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

জয়পুরহাট, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৈদ্যুতিক তার চুরির সরঞ্জামসহ চার চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা আন্তঃজেলা বৈদ্যুতিক তার ও ট্রান্সফরমার চোরচক্রের সদস্য বলে পুলিশ জানিয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওহাব জানান, বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তার কাটা যন্ত্র, প্লাস, কাতানী, দড়ি, হাম্বলসহ ৪ চোরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের নামে জয়পুরহাট ও নওগাঁ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। গ্রেপ্তারকৃতরা হলো সদরের কেন্দুল গ্রামের মহিরদ্দীনের ছেলে জোবায়দুল (২৩), বনখুর গ্রামের খলিলুরের ছেলে সামিরুল (৩২), বড় তাজপুর গ্রামের আয়েজউদ্দিনের ছেলে মোমিন (২৭) ও পুরানাপৈল এলাকার আব্দুল মজিদের ছেলে মোস্তফা (৩১)। তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে বিদ্যুতের তার ও ট্রান্সফরমার চুরি করে আসছিল বলে থানা সূত্রে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২০ ঘ.