২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় দিনের সফরে বিএসএফের স্কুল প্রতিনিধি দল শনিবার আসছে

ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) স্কুলের একটি প্রতিনিধি দল ছয় দিনের সফরে শনিবার বাংলাদেশে আসছে। শুক্রবার বিডিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএসএফ-এর স্কুল প্রতিনিধি দলটি সাভার স্মৃতিসৌধ, জাতীয় জাদুঘর, রাইফেলস জাদুঘর, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল ও কলেজ পরির্দশন করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2008, 09:44 AM

Updated : 26 Aug 2022, 01:16 PM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) স্কুলের একটি প্রতিনিধি দল ছয় দিনের সফরে শনিবার বাংলাদেশে আসছে। শুক্রবার বিডিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএসএফ-এর স্কুল প্রতিনিধি দলটি সাভার স্মৃতিসৌধ, জাতীয় জাদুঘর, রাইফেলস জাদুঘর, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল ও কলেজ পরির্দশন করবে। আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডম ও হেরিটেজ পার্কেও প্রতিনিধি দলটির যাওয়ার কথা রয়েছে। এছাড়াও পিলখানায় আরএসবি মাঠে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানেও তারা অংশ নেবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডিআরের জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদ হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুই দেশের বন্ধুত্বের নিদর্শন হিসেবে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে পারস্পরিক আস্থা আরও জোরদার হবে।" ভারতের প্রতিনিধি দলটি আগামী ৩১ ডিসেম্বর বেনাপোল দিয়ে বাংলাদেশ ছাড়বে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৩৩ ঘ.