২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু: দিনাজপুরে হাঁস-মুরগি ও ডিম বেচা-কেনা বন্ধে মাইকিং

জেলায় বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় হাঁস-মুরগি ও ডিম আনা এবং অন্যত্র সরবরাহ ও স্থানান্তর নিষিদ্ধ করেছে প্রশাসন। এছাড়া সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাজারে হাঁস-মুরগি ও ডিম বেচা-কেনা বন্ধ রাখতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2008, 12:39 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

দিনাজপুর, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলায় বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় হাঁস-মুরগি ও ডিম আনা এবং অন্যত্র সরবরাহ ও স্থানান্তর নিষিদ্ধ করেছে প্রশাসন। এছাড়া সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাজারে হাঁস-মুরগি ও ডিম বেচা-কেনা বন্ধ রাখতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। বৃহস্পতিবার জেলা প্রশাসক এম সাইফুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বার্ড ফ্লু মহামারী আকারে ছড়িয়ে না পড়লেও এর ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে এবং মহামারীর ঝুঁকিপূর্ণ হিসেবে দিনাজপুর জেলাকে বিবেচনায় রাখার পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সে কারণে জনগণকে হাঁস-মুরগি ও ডিম কেনা-বেচা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সব উপজেলায় মাইকিং করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, এরপরেও হাঁস-মুরগী ও ডিম বেচা-কেনা হলে এবং জনগণ সচেতন না হলে জোরপূর্বক তা বন্ধ করা যাবে না। এম সাইফুল হাসান জানান, বৃহস্পতিবার শহরের রাজবাড়ী এলাকার তাইমুর রহমানের মুরগি খামারে বার্ড ফ্লু সংক্রমণের প্রাথমিক রিপোর্ট জয়পুরহাট পশু পরীক্ষাগার থেকে পাওয়া গেছে। ঢাকার রিপোর্ট এলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ১৯ জানুয়ারি শহরের তিনটি খামারে বার্ড ফ্লু সংক্রমণ নিশ্চিত হওয়ার পর দুই হাজার ৩৫৯টি মুরগি এবং ছয় হাজার ৫২৫টি ডিম ধ্বংস করা হয়। জেলা প্রশাসক আরও জানান, এর আগে সতর্কতা হিসেবে দিনাজপুর জেলা সীমান্তে বিডিআরকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৩ ঘ.