২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমা মাঠে বিদেশি অতিথিদের ছাউনিতে আগুন

টঙ্গীর ইজতেমা মাঠের বিদেশি অতিথিদের জন্য নির্মিত ছাউনিতে মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2008, 02:29 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

গাজীপুর, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টঙ্গীর ইজতেমা মাঠের বিদেশি অতিথিদের জন্য নির্মিত ছাউনিতে মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ছাউনিতে অবস্থানরত মুসুল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুসল্লিরা নিজেদের চেষ্টায় আগুন আয়ত্বে আনেন। পরে দমকল বাহিনীর লোকজন এসে আগুন নেভায়। ছাউনিটি টিনের বেড়া ও চাল দিয়ে নির্মিত। এ ব্যাপারে টঙ্গী দমকল বাহিনীর সদস্য হাকিমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তেমন কোনো ক্ষতি হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২০২১ ঘ.