পটুয়াখালী, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুমকী উপজেলায় আঙ্গুরিয়া বাজারে মঙ্গলবার সকালে ভয়াবহ অগ্নিকান্ডে সাতটি দোকান পুড়ে গেছে। পটুয়াখালী ও আমতলী ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন মাষ্টার মো. দুলাল মিয়া এবং প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের বাবুল মিয়ার মুদি দোকানে সকাল সাড়ে ছয়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে।
খবর পেয়ে পটুয়াখালী ও আমতলী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে একঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪০ ঘ.
bdnews24