সিলেট, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের ঘটনার রেশ ধরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মিছিল-সমাবেশ করার অভিযোগে দায়ের করা একটি মামলার একমাত্র আসামি সোমবার সকালে আত্মসমর্পণ করেছেন। আদালত তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছে।
আসামি মোস্তাফিজুর রহমান রাজু বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং শাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
সোমবার দুপুর ১২টার দিকে তিনি দ্রুত বিচার আদালতের বিচারক মতিয়ার রহমনের আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগ এনে গত ৫ সেপ্টেম্বর সিলেট কোতয়ালি থানার উপপরিদর্শক শাহেদ উদ্দিন মামলাটি দায়ের করেন।
মোস্তাফিজুর রহমান রাজুর আইনজীবী অ্যাডভোকেট মিজবা উদ্দিন সিরাজ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার ১৪ দিন পর রাজু এবং অজ্ঞাত আরো ৩০ জনের বিরুদ্ধে জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়েছিল। ১৩ সেপ্টেম্বর শুধু রাজুকে আসামি করে মামলার অভিযোগপত্র দেওয়া হয়।
তিনি আরও জানান, আগামী ২৩ জানুয়ারি এ মামলার রায় ঘোষণা করার কথা রয়েছে।
গত ১৬ জানুয়ারি মোস্তাফিজুর রহমানকে মামলা থেকে অব্যাহতি দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য স
bdnews24