২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় গণপিটুনিতে ডাকাত নিহত

মুরাদনগর উপজেলার গাংগেরকোর্ট গ্রামে রোববার গণপিটুনিতে নিহত হয়েছেন ১২ মামলার পলাতক আসামি শাহাদাৎ হোসেন ফারুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2008, 02:26 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

কুমিল্লা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুরাদনগর উপজেলার গাংগেরকোর্ট গ্রামে রোববার গণপিটুনিতে নিহত হয়েছেন ১২ মামলার পলাতক আসামি শাহাদাৎ হোসেন ফারুক। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাত সর্দার শাহাদাৎ হোসেন ফারুক দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। রোববার দুপুরে গ্রামে আসার খবর পেয়ে এলাকাবাসী তাকে ধরে পিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তিনি বলেন, "শাহাদাতের বিরুদ্ধে মুরাদনগর থানায় চারটি এবং চট্টগ্রাম, বরগুনা ও বি. বাড়িয়ায় নবীনগরে আটটি মামলা রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২২ ঘ.