ঝিনাইদহ, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে শনিবার তিনটি পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন মারা গেছেন।
এরা হলেন-তারিক (৮), ইনসার আলী (৩৫) ও আনোয়ার হোসেন (৮০)।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন তরফদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল সাড়ে ৪টায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে ভাটই বাজারে একটি ট্রাক তারিক নামের এক শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইকবাল আলী জানান, বিকেল সাড়ে ৩ টায় শহরের চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডের কাছে একটি ট্রাক ইনছার আলী নামে এক ভ্যানচালককে চাপা দেয়। সদর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
সৈয়দ ইকবাল আলী আরও জানান, সকালে ঝিনাইদহ-মাগুরা সড়কের মধুপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে আনোয়ার হোসেন নামের এক বৃদ্ধ নিহত হন।
পুলিশ বাসটি আটক করলেও ট্রাকটি পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪১ ঘ.
bdnews24