ঝিনাইদহ, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ শহরের পবহাটির একটি পুকুর থেকে শনিবার পাঁচটি বোমা উদ্ধার করেছে পুলিশ।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইকবাল আলী জানান, পুকুরের পানি শুকিয়ে গেলে লোকজন পলিথিনে মোড়ানো বোমাগুলো দেখতে পায়। তারা থানায় খবর দিলে পুলিশ বোমাগুলো উদ্ধার করে।
তিনি জানান, বোমাগুলো ঘরে তৈরি। তবে শক্তিশালী ও অনেক দিন আগের। এগুলো নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২০ ঘ.
bdnews24