২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বার্ড-ফ্লু আক্রান্ত মুরগি নিধন, সতর্কতা জারি

রংপুর শহরের রবার্টসনগজ্ঞ তাঁতিপাড়া মহল্লায় বৃহস্পতিবার রাতে বার্ড-ফ্লু আক্রান্ত প্রায় এক হাজার মুরগি নিধন করেছে পশু সম্পদ বিভাগ। মাটি চাপা দেওয়া হয়েছে প্রায় দুই হাজার ডিম। এছাড়া ওই মহল্লা ও আশেপাশের এক কিলোমিটার এলাকায় জারি করা হয়েছে সতর্কতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2008, 02:47 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

রংপুর, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর শহরের রবার্টসনগজ্ঞ তাঁতিপাড়া মহল্লায় বৃহস্পতিবার রাতে বার্ড-ফ্লু আক্রান্ত প্রায় এক হাজার মুরগি নিধন করেছে পশু সম্পদ বিভাগ। মাটি চাপা দেওয়া হয়েছে প্রায় দুই হাজার ডিম। এছাড়া ওই মহল্লা ও আশেপাশের এক কিলোমিটার এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। এ ব্যাাপারে রংপুর পশু সম্পদ কর্মকর্তা ডা. রওশনুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বার্ড ফ্লু সংক্রমিত খামারের সব মুরগি নিধন করা হয়েছে। এছাড়াও আক্রান্ত এলাকার আশেপাশের এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। তিনি বলেন, তাঁতিপাড়া মহল্লায় আশফাকুর রহমান নিপুর মুরগি খামারে কয়েকদিন আগে বেশ কয়েকটি মুরগি অজ্ঞাত রোগে মারা যায়। এরপর তিন দিনের মধ্যে আরও প্রায় আটশ মুরগি মারা যায়। রংপুর পশু সম্পদ বিভাগ তার খামারের কয়েকটি মরা মুরগি পরীক্ষার জন্য গাইবান্ধা ও জয়পুরহাটে পশু সম্পদ বিভাগের পরীক্ষাগারে পাঠায়। সেখান থেকে এক প্রতিবেদনে বলা হয়, মরা মুরগিগুলো বার্ড ফ্লুতে আক্রান্ত ছিল। আরও নিশ্চিত হওয়ার জন্য ঢাকার সাভারে বাংলাদেশ পশুসম্পদ গবেষণা ইনস্টিটিউটের পরীক্ষাগারে পাঠানো হয়। সেখান থেকেও বৃহস্পতিবার রাতে নিশ্চিত করা হয় মুরগিগুলো বার্ড ফ্লু আক্রান্ত। বৃহস্পতিবার রাতেই জেলা প্রশাসনের সহায়তায় পশু সম্পদ বিভাগ ওই খামারের প্রায় এক হাজার মুরগি মেরে ফেলে। এবং দুই হাজার ডিম নষ্ট করে মাটি চাপা দেয়। খামার মালিক আশফাকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডকমকে জানান, তার খামারের সব মুরগি নিধন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪৩ ঘ.