২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে প্লাস্টিক কারখানায় আগুন, আহত ৫

রাজধানীর লালবাগে রোববার রাতে আগুন লেগে একটি প্লাস্টিক কারখানা ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2008, 06:12 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর লালবাগে রোববার রাতে আগুন লেগে একটি প্লাস্টিক কারখানা ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি। দমকল সদর দপ্তরের কর্মকর্তা অনন্ত ঘোষ জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লালবাগ এলাকার ৫নম্বর আবুল হাসনাত রোডের একটি তিনতলা ভবনে আগুন লাগে। ওই ভবনের পুরোটা জুড়েই ওই প্লাস্টিক কারখানা। খবর পেয়ে দমকলের পলাশী, লালবাগ স্টেশন ও সদর দপ্তরের মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ঘণ্টাখানেক পর রাত পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি জানান, ভবনের নীচতলায় কারখানায় ব্যবহৃত রাসায়নিক থেকে আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি। এ ঘটনায় আহত পাঁচজনকে রোববার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরা হলো- নওশিন (২০), আলমগীর (২২), খোকন (৩৮), মানিক (৩৫) ও শুকুর আলী (২৫)। এদের মধ্যে নওশিন ও আলমগীরের শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে গেছে। বাকিরা আগুন থেকে বাঁচতে ভবনের ওপর থেকে লাফিয়ে পড়ে আহত হন। আহত খোকন জানান, কারখানার শ্রমিক জুয়েল কিছু ফুটন্ত রাসায়নিক এক পাত্র থেকে আরেক পাত্রে ঢালার সময় তা থেকে এ আগুনের সূত্রপাত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/০০০২ ঘ.