ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুকে ব্যথা অনুভব করায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বামী এম ওয়াজেদ মিয়াকে রোববার ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরমানু বিজ্ঞানী ওয়াজেদ মিয়া ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
ল্যাবএইড কার্ডিয়াক সেন্টারের কর্মকর্তা মো. আলাউদ্দিন আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুকে ব্যাথা অনুভব করায় দুপুর ১ টা ৫৫ মিনিটে ওয়াজেদ মিয়াকে হাসপাতালে আনা হয়। তিনি বর্তমানে সিসিইউ-তে সার্বণিক পর্যবেণে আছেন। তার তত্ত্বাবধানে রয়েছেন ড. সোহরাবউজ্জামান।"
শেখ হাসিনার বিশেষ সহকারী ড. হাছান মাহমুদ জানান, হাসিনার বিরুদ্ধে একটি মামলায় অভিযোগ গঠনের খবর শুনে ড. ওয়াজেদ মিয়া দুপুরে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে গত বছরের ১৬ জুলাই শেখ হাসিনা গ্রেপ্তার হওয়ার পর ওইদিনই ওয়াজেদ মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেপ্টেম্বর মাসে আরও একবার অসুস্থ হয়ে বেশ কিছুদিন হাসপাতালে ছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসইউএম/ডিডি/জেকে/এমএইচবি/২২৩০ ঘ.
bdnews24