২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাউথখালীতে সিডরের সময় নিখোঁজ শিশুর দেহাবশেষ উদ্ধার

বাগেরহাটের শরণখোলার সিডর বিধ্বস্ত সাউথখালী ইউনিয়নের একটি বাগান থেকে শনিবার সকালে রবিউল মোল্লা (৯) নামে এক শিশুর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। রবিউল ঝড়ের রাত থেকে নিখোঁজ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2008, 03:28 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

বাগেরহাট, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের শরণখোলার সিডর বিধ্বস্ত সাউথখালী ইউনিয়নের একটি বাগান থেকে শনিবার সকালে রবিউল মোল্লা (৯) নামে এক শিশুর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। রবিউল ঝড়ের রাত থেকে নিখোঁজ ছিল। পরিবার দেহাবশেষের সঙ্গে পাওয়া কাপড় দেখে তাকে সনাক্ত করে। সকালেই লাশ দাফন করা হয়। শরণখোলা উপজেলার সাউথখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পঞ্চায়েত জানান, গ্রামের জলিল মাতুব্বরের বাড়ির বাগান থেকে সকালে রবিউলের দেহাবশেষ উদ্ধার করা হয়। ইউনিয়নের দক্ষিণ সাউথখালী গ্রামের কৃষক আব্দুল হালিম মোল্লার বড় ছেলে রবিউল সিডরের পর থেকে নিখোঁজ ছিলো। এর আগে হালিমের আরেক ছেলে রাজু (৭) ও এক বছর বয়সী মেয়ে হালিমার লাশ উদ্ধার করা হয়। তারা ১৫ নভেম্বরের ঘূর্ণিঝড়ে নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২১২০ ঘ.