২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষকদের সমস্যা দেখতে বিভাগীয় কমিশনারদের মাঠ পর্যায়ে সফরের নির্দেশ

বোরো মৌসুমে কৃষকদের কাছে সার, বিদ্যুৎ ও ডিজেল সরবরাহ স্বাভাবিক ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বিভাগীয় কমিশনারদের জেলা ও উপজেলা সফর করার নির্দেশ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2008, 01:00 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোরো মৌসুমে কৃষকদের কাছে সার, বিদ্যুৎ ও ডিজেল সরবরাহ স্বাভাবিক ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বিভাগীয় কমিশনারদের জেলা ও উপজেলা সফর করার নির্দেশ দিয়েছে সরকার। শনিবার মন্ত্রিপরিষদের সভাকে প্রশাসনের উচ্চ পর্যায়ের সভায় বিভাগীয় কমিশনারদের এ নির্দেশ দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার সভাপতিত্বে সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব কাজী আমিনুল ইসলাম, সংস্থাপন সচিব আবদুস সালাম খান, কৃষি সচিব আবদুল আজিজসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, মাঠ পর্যায়ে জেলা ও উপজেলার কর্মকর্তারা বিভাগীয় কমিশনারের অধীনে কাজ করেন। তাই সভায় কমিশনারদের কাছে জেলা পর্যায়ের বিভিন্ন সমস্যা জানতে চাওয়া হয়েছে। আলী ইমাম মজুমদার বলেন, "সরকার এ বছর কৃষি জমিতে সেচের জন্য ২৫ হাজার বাড়তি সংযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে (আরইবি) পাঁচ হাজার ট্রান্সফরমার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। মৌসুমের প্রথম পর্যায়েই এসব ট্রান্সফরমার সংগ্রহ ও স্থাপন করা সম্ভব হবে। এসব সুযোগ সুবিধা কৃষকদের কাছে যাতে পৌঁছায় সেজন্য বিভাগীয় কমিশনারদের জেলা ও উপজেলা সফর করার নির্দেশ দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে সফর করে তারা সমস্যা দেখবেন এবং তা সমাধানে কার্যকর ব্যবস্থা নেবেন।" ঘূর্ণিঝড় সিডর দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ ও তিগ্রস্তদের পুনর্বাসনেেের ত্র বিভাগীয় কমিশনারদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মন্ত্রিপরিষদ সচিব বলেন, "দু'দফায় বন্যা ও সিডরের আঘাতে কৃষি খাত বেশ ধাক্কা খেয়েছে। এ ধাক্কা কাটিয়ে উঠতে সরকার কৃষি উৎপাদনের ওপর বিশেষভাবে জোর দিচ্ছে। তাই মাঠ পর্যায়ে যেন সার, বিদ্যুৎ ও ডিজেল পৌঁছাতে কোনো সমস্যা না হয়, সেজন্য কমিশনারদের ভূমিকা রাখতে বলা হয়েছে।" সভায় নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হওয়ার পর প্রশাসনিক কাজে বিভিন্ন পরিবর্তন সম্পর্কে বিভাগীয় কমিশনারদের কাছে জানতে চাওয়া হয়। কাজেেের ত্র কোনো সমস্যা হলে দ্রুত তা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে সচিব আলী ইমাম মজুমদার বলেন, দেশে বর্তমানে সারের মজুদ পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। কৃষকরা যেন সার পায়, সে ব্যাপারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এমএ/১৮৪৫ঘ.