মৌলভীবাজার, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভৈরববাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে শনিবার সকালে ট্রাকের ধাক্কায় একটি পিকআপ ভ্যান উল্টে এক যুবক নিহত হয়েছে।
নিহতের নাম তাজুল ইসলাম। তিনি শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের ভূজপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।
শ্রীমঙ্গল দমকল বাহিনীর গ্র"প লিডার মকবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে ভৈরববাজারের শেখবাড়ি এলাকায় শ্রীমঙ্গল অভিমুখী পাথর বোঝাই একটি ট্রাক সেগুন কাঠভর্তি একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে পিকআপের দুই আরোহী আহত হয়।
আহত দুজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে আনার পর পিকআপের হেলপার তাজুল মারা যায় বলে মৌলভীবাজার সদর থানার উপ-পরিদর্শক আবু জাফর জানিয়েছেন।
আহত অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
শ্রীমঙ্গল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিরাজুল ইসলাম জানান, ট্রাকটি দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। পিকআপচালকও পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০০ ঘ.
bdnews24