ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনায় বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হচ্ছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) বৃহস্পতিবার জানিয়েছে, অভিযোগপত্রটি আদালতে উপস্থাপনের জন্য অনুমোদন করা হয়েছে। এতে মোট আটজনের নাম থাকছে।
এছাড়া অন্য দুটি দুর্নীতি মামলায় শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, তার স্ত্রী রূপা চৌধুরী ও রাজউকের দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত করেছে কমিশন। একইসঙ্গে সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কমিশনের প্রশাসন বিভাগের মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল সাংবাদিকদের এ তথ্য জানান।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বার্জ মাউন্টেড দুর্নীতির মামলার অভিযোগপত্রে আর যাদের নাম থাকছে তারা হলেন
bdnews24