২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীর মেস থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী দয়াগঞ্জ এলাকা থেকে মঙ্গলবার রাতে এক বৃদ্ধের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক আবদুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক অজ্ঞাতনামা (৬০) বৃদ্ধ ২২/১ দয়াগঞ্জে শওকত আলীর মেসে গত দু'মাস ভাড়া থাকতেন। মৃত্যুর দুই-তিন পর মঙ্গলবার রাত সাড়ে ১২টায় তাকে তার নিজের কক্ষ থেকে উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2008, 03:17 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ঢাকা ,০৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ী দয়াগঞ্জ এলাকা থেকে মঙ্গলবার রাতে এক বৃদ্ধের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক আবদুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক অজ্ঞাতনামা (৬০) বৃদ্ধ ২২/১ দয়াগঞ্জে শওকত আলীর মেসে গত দু'মাস ভাড়া থাকতেন। মৃত্যুর দুই-তিন পর মঙ্গলবার রাত সাড়ে ১২টায় তাকে তার নিজের কক্ষ থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে হৃদরোগে বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার পরনে কালো রঙের হাফ শার্ট ও ছাই রঙের প্যান্ট ছিল। মেসের মালিক শওকত নাম ঠিকানা জানেন না বলে জানান। থানার উপ-পরিদর্শক জানান, লাশ উদ্ধার করে রাতেই ময়না তদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /একেএম/এসকে/২১১২ঘ.