২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বগুড়ার শেরপুর উপজেলায় মির্জাপুর বাজারে বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2008, 08:44 AM

Updated : 26 Aug 2022, 01:10 PM

বগুড়া, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার শেরপুর উপজেলায় মির্জাপুর বাজারে বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছকে ধাক্কা মারলে ওই হতাহতের ঘটনা ঘটে বলে জানান শেরপুর থানার উপ-পরিদর্শক লুৎফর রহমান। তিনি জানান, সয়াবিন তেলবাহী একটি ট্রাক চট্টগ্রাম থেকে বগুড়া আসার পথে সকাল সোয়া ৬টার দিকে মির্জাপুর বাজারে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা মারে। এতে ট্রাকচালকসহ তিন জন ঘটনাস্থলেই মারা যায়। এরা হলো, বগুড়া শহরের নিশিন্দারার আব্দুর রহমান (৪৫), কাহালু উপজেলা মালঞ্চা গ্রামের হাবিবুর রহমান ইয়াকুব (৪০) ও অজ্ঞাতনামা (৩৫) এক ব্যক্তি। দুর্ঘটনায় আহত ১১ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে পুলিশ কর্মকর্তা লুৎফর রহমান জানান। হাসপাতালে মারা যায় সদর উপজেলার শাহজাহানপুর এলাকার মো. ইউসুফ (১৪)। দুর্ঘটনার পরপরই পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় বলে লুৎফর রহমান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৪১ ঘ.