২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একটু ছন্দপতন হলেও কাজ থেমে থাকবে না: আনোয়ারুল ইকবাল

চার উপদেষ্টার পদত্যাগের কারণে একটু ছন্দপতন হলেও কাজ থেমে থাকবে না বলে অভিমত জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল চৌধুরী। তিনি বলেন, "কাজ কারো জন্য থেমে থাকে না। আবার টিম ওয়ার্ক গড়ে নিতে হবে। একটু ছন্দপতনতো হবেই।" বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2008, 08:41 AM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ঢাকা, ০৯ জানুয়ারি(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার উপদেষ্টার পদত্যাগের কারণে একটু ছন্দপতন হলেও কাজ থেমে থাকবে না বলে অভিমত জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল চৌধুরী। তিনি বলেন, "কাজ কারো জন্য থেমে থাকে না। আবার টিম ওয়ার্ক গড়ে নিতে হবে। একটু ছন্দপতনতো হবেই।" বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেন, "পদত্যাগের এই ঘটনা আগামী নির্বাচনের উপর কোন প্রভাব ফেলবে না।" এতে (চার উপদেষ্টার পদত্যাগে) নির্বাচন বাধাগ্রস্ত হবে না বলেও মন্তব্য করেন তিনি। স্থানীয় সরকার উপদেষ্টা অন্য এক প্রশ্নের জবাবে বলেন, "নতুন যারা আসবে তাদের একটু পরিচর্যা করতে হবে। আশা করি অল্প সময়ের মধ্যেই একটি টিম গড়ে উঠবে। এই টিমই সরকারের কাজ এগিয়ে নিয়ে যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এএল/এমএ/১৪৩৫ ঘ.