২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে প্রথম আলোর ফটোসাংবাদিক আটক

প্রথম আলোর সিলেট অফিসের ফটোসাংবাদিক নাজমুল কবির পাভেলকে মঙ্গলবার গভীর রাতে আম্বরখানা এলাকা থেকে আটক করেছে যৌথবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2008, 08:44 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

সিলেট, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম আলোর সিলেট অফিসের ফটোসাংবাদিক নাজমুল কবির পাভেলকে মঙ্গলবার গভীর রাতে আম্বরখানা এলাকা থেকে আটক করেছে যৌথবাহিনী। কোতোয়ালি থানার দায়িত্বরত কর্মকর্তা শাহেদ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাত দেড়টার দিকে জানান, "তাকে আম্বরখানা এলাকার নিজ বাসা থেকে আটক করে থানায় আনা হয়েছে। কোতোয়ালি থানায় রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।" তিনি বলেন, "তার বিরুদ্ধে এখনও কোনো মামলা করা হয়নি।" পাভেলকে আটক করার কারণও তিনি জানাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/০২০৯ ঘ.