২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে খোলাবাজারে চাল বিক্রি বুধবার শুরু

নগরীসহ চট্টগ্রাম বিভাগের প্রত্যেক উপজেলায় বুধবার থেকে খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) শুরু হবে। ২৫ টাকা দরে এক ব্যক্তি সর্বোচ্চ তিন কেজি চাল কিনতে পারবেন। মঙ্গলবার বিভাগীয় কমিশনার কার্যালয়ে এক সভায় বুধবার থেকে ওএমএস কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2008, 08:24 AM

Updated : 26 Aug 2022, 01:10 PM

চট্টগ্রাম, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীসহ চট্টগ্রাম বিভাগের প্রত্যেক উপজেলায় বুধবার থেকে খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) শুরু হবে। ২৫ টাকা দরে এক ব্যক্তি সর্বোচ্চ তিন কেজি চাল কিনতে পারবেন। মঙ্গলবার বিভাগীয় কমিশনার কার্যালয়ে এক সভায় বুধবার থেকে ওএমএস কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়। সভা শেষে বিভাগীয় কমিশনার হোসাইন জামিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর ৪১টি ওয়ার্ডে আগে থেকে নির্ধারিত ৮০ জন ডিলারের দোকানের মাধ্যমে চাল বিক্রি করা হবে। এক ব্যক্তি সর্বোচ্চ তিন কেজি পর্যন্ত চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের দাম ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সভায় বুধবার থেকে বিভাগের সব জেলায় একসাথে খোলা বাজারে ডিলারদের মাধ্যমে চাল বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত খাদ্য অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, প্রত্যেক ডিলারকে প্রতিদিন ৮৫০ কেজি চাল বরাদ্দ দেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নগরীর বাইরে জেলা সদরে ছয় জন এবং প্রত্যেক উপজেলায় দুই জন করে ডিলার চাল বিক্রি করবেন। চট্টগ্রামে ওএমএস কার্যক্রম চালুর জন্য সরকারি গুদামে পর্যাপ্ত চাল মজুদ রয়েছে জানিয়ে ওই কর্মকর্তা আরও বলেন, নতুন করে চাল আমদানি চলছে। তাই সঙ্কটের আশঙ্কা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এমআই/১৪০৩ ঘ.