২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত অবমাননার অভিযোগে পশুসম্পদ সচিবের বিরুদ্ধে হাইকোর্টের রুল

আদালত অবমাননার দায়ে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তার কারণ জানতে চেয়ে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ আতাউর রহমানের বিরুদ্ধে রুল জারি করেছে হাইকোর্ট। তাকে আগামী ১১ ফেব্র"য়ারি আদালতে হাজির হয়ে এর জবাব দিতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2008, 03:36 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আদালত অবমাননার দায়ে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তার কারণ জানতে চেয়ে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ আতাউর রহমানের বিরুদ্ধে রুল জারি করেছে হাইকোর্ট। তাকে আগামী ১১ ফেব্র"য়ারি আদালতে হাজির হয়ে এর জবাব দিতে বলা হয়েছে। মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের একটি প্রকল্পের ৭৭ কর্মচারীর পক্ষে আব্দুল মজিদের করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শাহ আবু নাইম মোমিনুর রহমান ও শহিদুল ইসলামের বেঞ্চ সোমবার এই আদেশ দেয়। আব্দুল মজিদের ওই আবেদনে বলা হয়, গত বছরের ২৮ আগস্ট হাইকোর্ট আবেদনকারীদের ৪ বছরের বকেয়া বেতন ৪৫ দিনের মধ্যে পরিশোধের জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেয়। আদালতের ওই আদেশের পর ৮০ দিন পেরিয়ে গেলেও সচিব এখনো পর্যন্ত তাদের পাওনা পরিশোধ করেননি। এর মধ্য দিয়ে তিনি আদালত অবমাননা করেছেন। আবেদনকারীদের পক্ষে ব্যারিস্টার শহিদুল্লাহ দোলন মামলাটি পরিচালনা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএইচবি/২১২২ ঘ.