২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে চাঁদাবাজি মামলায় খালাস পেয়েছেন সাবেক হুইপ জাহেদ আলী

শেরপুরে চাঁদাবাজি মামলায় বিএনপির সাবেক হুইপ ও শেরপর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাবেক সাংসদ আলহাজ জাহেদ আলী চৌধুরীকে খালাস দিয়েছে আদালত। একই মামলায় তার ছোট ভাই মনির চৌধুরীসহ অপর নয় জনকেও খালাস দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2008, 03:10 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

শেরপুর, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরে চাঁদাবাজি মামলায় বিএনপির সাবেক হুইপ ও শেরপর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাবেক সাংসদ আলহাজ জাহেদ আলী চৌধুরীকে খালাস দিয়েছে আদালত। একই মামলায় তার ছোট ভাই মনির চৌধুরীসহ অপর নয় জনকেও খালাস দেওয়া হয়েছে। শেরপুরের সহকারী দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক বদরুল ইসলাম সোমবার এ রায় দেন। খালাসপ্রাপ্ত অন্যরা হলেন- শরাফত আলী মধু, আনিসুর রহমান, রহিম উদ্দিন, জালাল উদ্দিন, কাজীম উদ্দিন, আব্দুল মোতালেব, মোমিন ও জুয়েল। এরা সবাই বিএনপির নেতা-কর্মী। এদের মধ্যে মাহবুব আলী চৌধুরী ওরফে মনির চৌধুরী, আনিসুর রহমান ও কাজীম উদ্দিন জেল হাজতে আটক রয়েছেন। জাহেদ আলী চৌধুরীসহ বাকী সাত জন পলাতক। ২০০৭ সালের ২২ এপ্রিল নকলা থানায় মামলাটি করেন নকলা পৌরসভার কমিশনার মো. হেলাল উদ্দিন। তিনি অভিযোগ করেন, সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরী ও মনির চৌধুরীর নির্দেশে ২০০৬ সালের ১৬ জানুয়ারি তার কাছে অন্য অপর আট জন ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তাকে মারধর করে ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০০ ঘ.