২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রহনপুর রেল বন্দর পরিদর্শন করলেন নেপাল বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা

নেপাল বাণিজ্য মন্ত্রণালয়ের পাঁচ সদস্যের উচ্চ পর্যায়ের একটি দল সোমবার চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল বন্দর পরিদর্শন করেছেন। নেপাল বাণিজ্য মন্ত্রণালয়ের (আন্ডার) সচিব এম এল থাপার নেতৃত্বে অপর সদস্যরা হলেন- গোপাল শর্মা, হরিনারায়ণ ওদুদ, জিনারবেন গৌতম ও হেমল থাপা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2008, 01:45 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নেপাল বাণিজ্য মন্ত্রণালয়ের পাঁচ সদস্যের উচ্চ পর্যায়ের একটি দল সোমবার চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল বন্দর পরিদর্শন করেছেন। নেপাল বাণিজ্য মন্ত্রণালয়ের (আন্ডার) সচিব এম এল থাপার নেতৃত্বে অপর সদস্যরা হলেন- গোপাল শর্মা, হরিনারায়ণ ওদুদ, জিনারবেন গৌতম ও হেমল থাপা। এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন রাজশাহী কাস্টমস এর যুগ্ম কমিশনার সুরেশ চন্দ্র, গোমস্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোফাজ্জল হোসেন, চাঁপাইনবাবগনঞ্জ কাস্টমস এর সুপরিনটেনডেন্ট আব্দুল মজিদ মোল্লা ও অন্যান্য সরকারি কর্মকর্তারা। গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোফাজ্জল হোসেন জানান, খুলনা মংলা বন্দর নেপালের আমদানি-রপ্তানিকৃত পণ্য চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল বন্দর হয়ে ভারতের সিংহাবাদ রেল বন্দর দিয়ে নেপালে আনা নেয়ার জন্য পরিদর্শনে আসেন। তারা রেল বন্দরের অবকাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধা দেখেন। এছাড়া বাংলাদেশের শূন্য রেখা গোমস্তাপুর উপজেলার শিবরামপুরেও যান তারা।এ সময় বাংলাদেশ রেলওয়ের স্থানীয় কর্মকর্তারাও তাদের সঙ্গে ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৫ ঘ.