ভোলা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার তজুমদ্দিন উপজেলায় সোমবার একটি একে-৪৭ উদ্দার করেছে নৌ-বাহিনী।
ভোলার চরফ্যাশন নৌ-কন্টিনজেন্ট কমান্ডার লেফট্যানেন্ট এম এ মালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে তার নেতৃত্বে ভোলার তজুমদ্দিন উপজেলার মধ্য আড়ালিয়া গ্রামের ইউসুফ আলীর বাড়ির নাজিমউদ্দিনের ঘরের পূর্ব পাশের ময়লা আবর্জনার স্তুপের মধ্যে একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে এই একে -৪৭ রাইফেলটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২০ ঘ.
bdnews24