২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভৈরবে সন্ত্রাসী হামলায় কলেজছাত্র নিহত

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা সদরে সন্ত্রাসীদের হামলায় এক কলেজছাত্র নিহত ও অপর এক জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2008, 07:32 AM

Updated : 26 Aug 2022, 01:10 PM

কিশোরগঞ্জ, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের ভৈরব উপজেলা সদরে সন্ত্রাসীদের হামলায় এক কলেজছাত্র নিহত ও অপর এক জন আহত হয়েছে। নিহতের নাম মোহাম্মদ আলী (১৯)। তিনি হাজী আসমত কলেজের বিএসসি ১ম বর্ষের শিক্ষার্থী। হামলায় তার সহপাঠী মুরাদ (২০) আহত হয়। পুলিশ জানায়, রোববার রাত ১০টার দিকে কলেজ ক্যাম্পাসের সামনে এক দল সন্ত্রাসী ওই হামলা চালায়। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম জানান, সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত আলী ও মুরাদকে এলাকাবাসী সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে আলী মারা যায়। মুরাদকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে ওসি নূরুল ইসলাম বলেন, পুলিশ হামলার কারণ অনুসন্ধান করছে। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৩ ঘ.