২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপ-সচিব পর্যায়ের ১২ কর্মকর্তার পদে রদবদল

লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বিটিভি ও পিআইবি পরিচালকসহ প্রশাসনের উপ-সচিব পর্যায়ের ১২ কর্মকর্তার পদে রদবদল আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2008, 02:08 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঢাকা, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বিটিভি ও পিআইবি পরিচালকসহ প্রশাসনের উপ-সচিব পর্যায়ের ১২ কর্মকর্তার পদে রদবদল আনা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় রোববার এসব বদলির আদেশ দেয়। লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক আবদুল আউয়ালকে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) পরিচালক পদে বদলি করা হয়েছে। আর লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে একই কার্যালয়ের উপ-পরিচালক গৌরাঙ্গ চন্দ্র মোহান্তকে। অর্থ বিভাগের উপ-সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে বিটিভির পরিচালক এবং বিটিভির পরিচালক নজরুল ইসলামকে 'ভালনারেবল গ্র"প ডেভেলপমেন্ট ফর আল্ট্রা-পুওর (ভিজিডিইউপি)' প্রকল্পের হিসাব পরিচালক করা হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক নাসির উদ্দিন আহম্মেদকে যুব উন্নয়ন কেন্দ্রের পরিচালক এবং জাতীয় পুষ্টি কার্যক্রমের পরিচালক রোকসানা ফেরদৌসীকে কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবদুন নূর, সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব মনিরুল ইসলাম ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) জাহাঙ্গীর আলমকে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও পর্যালোচনা বিভাগের (আইএমইডি) পরিচালক করা হয়েছে। এছাড়া লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক মরণ কুমার চক্রবর্তীকে জাতীয় পুষ্টি কার্যক্রমের (এনএনপি) পরিচালক এবং সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব আবুল বাশার মো. আব্দুল ফাত্তাহকে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব এ ইউ এস এম সাইফুল্লাহকে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের উপ-পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/জেকে/২০০২ ঘ.